সেলিম মিয়া
সুন্দরবনে ক্ষতিকর বিষ দিয়ে মাছ ধরার ঘটনায় বিষ বিক্রেতা গ্রেপ্তার
সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ ধরার কাজে ব্যবহৃত বিষ বিক্রির অভিযোগে মো. সেলিম মিয়া (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তারের পর দাকোপ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর আগে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল।